আব্দুল লতিফ মোড়ল::ডুমুরিয়া::ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব উদ্যোগে এবং অর্থায়নে গতকাল বৃহস্পতিবার সকালে হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পঙ্কজকান্তি মজুমদারের সভাপতিত্বে তার কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী আল-মাসুদ, চেয়ারম্যান অধ্যাঃ জি,এম আমানউল্লাহ। অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেএম আবজাল হোসেন, আ’লীগ নেতা আছফর হোসেন জোয়ার্দ্দার, ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল সহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
You Are Here: Home» » ডুমুরিয়ায় কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে কম্বল বিতরণ

0 মন্তব্য(গুলি)