কাজী রফিকুল হাসান ২৬ জানুয়ারী জামালপুর জেলা প্রতিনিধি ॥ রাুসে যমুনা সব খেয়ে ফেলেছে। ভাঙ্গনের শিকার একের পর এক জমি। যমুনার জেগে উঠা চরে সবজি চাষ করে ভাগ্য বদলে ফেলেছে চরবাসীরা। জামালপুর জেলার ইসলামপুর, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জ উপজেলার চরগুলো সবুজে ছেয়ে গেছে। চাষ করছে নানা ধরনের শাকসবজি। স্থানীয় কৃষি বিভাগ এসব চরে সবজি চাষে উদ্বুদ্ধ করে সবজির বাগান করে ফেলেছে। সরেজমিনে এসব চর ঘুরে দেখা ও জানা গেছে, চরে এত সবজি চাষ হয়েছে যা বিগত কোন মৌসুমে হয়নি। এবার সবজি চাষ করে চরবাসীরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। কথা হলো কৃষক রহিম, কাদের ও সাত্তারের সাথে। তারা সবজি জমির পরিচর্যা করছে। পরিচর্যার ফাকে ফাকে এ প্রতিবেদকে বলেন, চরে সবজি চাষ হতো না। এবার একেক জনে ২/৩ বিঘা জমিতে সবজি চাষ ও বিক্রি করে খরচ বাদে আয় হয়েছে ২০ হাজার টাকা। আরো সবজি বিক্রি করা যাবে। শিম, লাউ, টমেটো, মূলা সহ নানা জাতের সবজি চাষ করেছে। সবজি চরবাসীদের আশির্বাদ হয়ে এসেছে।
You Are Here: Home» » জামালপুরের যমুনার চরের ভাগ্য বদলে দিয়েছে শাক সবজি
0 মন্তব্য(গুলি)