আব্দুল লতিফ মোড়ল::ডুমুরিয়া খুলনা::নোট বই নিষিদ্ধকরণ আইন বাতিল, সৃজনশীল অনুশীলনমূলক বই জব্দ, হয়রানি ও জেল-জরিমানার প্রতিবাদে খুলনা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প থেকে সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ স্মরকলিপি দেয়া হয়। এদিকে, খুলনা মহানগর ও জেলার নয়টি উপজেলার ৩শ’ দোকানে দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।
জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সভাপতি কাজি আমিনুল হকের কাছে সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সৃজনশীল শিা ব্যবস্থায় নোট-গাইডের কোন প্রয়োজন না থাকায় নোট বই নিষিদ্ধকরণ আইনটি অকার্যকর হয়ে গেছে। তাই এ আইনটি প্রত্যাহার করতে হবে। একই সাথে দেশের বৃহত্তর স্বার্থে পুস্তক ব্যবসায়ীদের হয়রাণী না করে ব্যবসার উপযুক্ত পরিবেশ সৃষ্টিকরণ এবং এ পেশাকে সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় পদপে গ্রহন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোক্তার আলী, কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, রবিউল আলম, মিজানুর রহমান, বোরহান উদ্দিন লাভলু, রতন নাথ, মফিজুল ইসলাম সরকার, মোঃ শাজাহান, গোপাল দে, শহীদুল ইসলাম প্রমূখ।
এদিকে, গতকাল জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে দন্ডপ্রাপ্ত নূর লাইব্রেরীর কর্মচারি শওকত হোসেনের জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া, খুলনা::আগামী ২৪শে জানুয়ারী জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন অর রশিদ, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানের্তৃী নূর আফরোজ এমপি, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক মোস্তফা রশিদী সুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান গাজী আ: হাদী। অধ্য নূর উদ্দিন আল মাসুদ, মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন, সুলতান আহম্মেদ, ফরহাদ হোসেন, সরদার আবু ছালেহ, আবু সাইদ সরদার, শেখ রবিউল ইসলাম, কাজী ইমদাদুল হক, চেয়ারম্যান সরদার আ: গনি, হযরত আলী, শেখ হামিদুর রহমান, হেফজুর রহমান, হাবিবুর রহমান, খান নজরুল ইসলাম, তহমিনা বেগম, আসফার হোসেন প্রমুখ। সভায় আগামী ২৪ তারিখ জননেত্রী শেখ হসিনার খুলনার জন সভাকে সফল করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা:: নারীর প্রতি সহিংসতা ও সমতা সৃষ্টির লক্ষে খুলনা তথ্য অফিসের আয়োজনে ডুমুরিয়ায় তিনদিন ব্যাপী মেলা সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিকেলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা তথ্য অফিসের উপ পরিচালক জিন্নাত আরা আহম্মেদের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার এ ডি সি ড. আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী জেলা প্রথমিক শিা অফিসার শেখ অহিদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা প্রমুখ। সভা শেষে ব্রাক সাংস্কিৃতিক দল নাটক ও গান পরিবেশন করেন।
এম সিরাজ::ডুমুরিয়া, খুলনা: ডুমুরিয়ার সাহস, গুটুদিয়া ও খর্ণিয়া ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ৪জনকে ১মাসের সাশ্রম করাদন্ড প্রদান করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গতকাল দুপুরে খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান রনি’র নেতৃত্বে উপজেলার সাহস, গুটুদিয়া ও খর্ণিয়া এলাকার অবৈধ ভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে মোবাইল কোর্ট বসিয়ে ইট ভাটা কর্মচারী সাতীরা জেলার পাটকেলঘাটা থানার মাহামুদপুর গ্রামের নওয়াব আলী মোল্যার ছেলে হায়দার আলী মোল্যা (৩৫), ডুমুরিয়ার রুদাঘরা গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে গুরুচাঁদ মন্ডল (৩২), পঞ্চু গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে যতীন্দ্র মন্ডল (৩৬) ও খর্নিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে জিয়াউর রহমান শেখ (৩০) কে ১৯৮৯ সালের (৮) ধারা মতে ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গতকাল দুপুরে খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান রনি’র নেতৃত্বে উপজেলার সাহস, গুটুদিয়া ও খর্ণিয়া এলাকার অবৈধ ভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে মোবাইল কোর্ট বসিয়ে ইট ভাটা কর্মচারী সাতীরা জেলার পাটকেলঘাটা থানার মাহামুদপুর গ্রামের নওয়াব আলী মোল্যার ছেলে হায়দার আলী মোল্যা (৩৫), ডুমুরিয়ার রুদাঘরা গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে গুরুচাঁদ মন্ডল (৩২), পঞ্চু গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে যতীন্দ্র মন্ডল (৩৬) ও খর্নিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে জিয়াউর রহমান শেখ (৩০) কে ১৯৮৯ সালের (৮) ধারা মতে ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
মো: শেখ নাছিম, ডুমুরিয়া খুলনা ::গতকাল বৃহস্পতিবার ডুমুরিয়ার দক্ষিন চিংড়া তরুন সংঘ কাবের উদ্যোগে ১৬ দলীয় এক ব্যাড মিন্টন খেলার আয়োজন করা হয়। খেলা উদ্ধোধন করেন জাহিদ হাসান জিয়া। সভাপতিত্ব করেন আহম্মেদ আলী ফকির। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মতিয়ার রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আ: কাদের, আ: রশিদ, মোনতাজ হোসেন জোয়াদ্দার, গফফার শেখ, শেখ ফরিদুল ইসলাম, ইছহাত বিশ্বাস, শুশীল বিশ্বাস, হাদিউজ্জামান মুক্তা, হাফিজুর বাগাতী, মোজাফ্ফার শেখ, শেখ ফরহাদ প্রমুখ। উক্ত খেলায় বিজয়ী বান্দা দল, রানার্স আপ ডুমুরিয়া দল। উক্ত খেলায় সেরা খেলোয়ার হিসাবে পুরুস্কার পান ডুমুরিয়া দলের জয়নাল ও বান্দা দলের তনু। বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেন শেখ মতিয়ার রহমান বাচ্চু। সার্বিক সহযোগীতায় ছিলেন মো: হাদিউল মোল্যা ও মুরাদ।
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা:: ডুমুরিয়ায় গ্রামীন খেলাধুলা ডুমুরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বুধবার দিন ব্যাপী ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডুমুরিয়া হাইস্কুল মাঠে খেলা ধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের চেয়ারম্যারন মোল্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান, বক্তব্য দেন অত্র স্কুলের প্রধান শিক মো: আইয়ুব হোসাইন, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেস কাবের সাধারন সম্পাদক শেখ মাহতাব হোসেন, খান ইসমাইল হোসেন, ইউপি সদস্য আর্জিনা বেগম, রিজু আহম্মেদ, খেলাধুললা অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ হোসেন জোয়াদ্দার, ও মোল্যা আবুল কালাম।
জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া(খুলনা)ডুমুরিয়ায় গতকাল বুধবার দুপুরে খুলনা-সাতীরা মহাসড়কের মাঝের ভেড়ী নামকস্থনে মটর সাইকেল দূর্ঘটনায় অধ্যাঃ আব্দুর রাজ্জাক (৪৫)নামের বকে ব্যক্তি নিহত ও মটর সাইকেল চালক আহত হয়েছে। পুলিশসূত্রে জানাগেছে সাতক্ষীরার তালা মহিলা কলেজের জনপ্রিয় ইংরেজী শিক আব্দুর রাজ্জাক (৪৬)ও একই কলেজ রসায়ন বিভাগের চিত্তরঞ্জন সেন (৪৭) গতকাল দুপুরে কলেজ শেষে মটর সাইকেল যোগে খুলনা বাসায় উদ্দেশ্যে রওনা দেয় । বেলা ২.৩০মিনিটে উপজেলার গুটুদিয়ার মাঝের ভেড়ী নামকস্থানে পৌঁছালে মটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়( যার নং খুলনা-মোট্রো-ল-১১-১০১১) । মটর সাইকেল পিছনে বসে থাকা আব্দুর রাজ্জাক গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্ব জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ্অপর আহত শিক চিত্তরঞ্জন সেন কে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক তালা উপজেলার বারুইহাটী গ্রামের মৃত আব্দুল মালেক মোড়লের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে।


