জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া(খুলনা) ডুমুরিয়া- –ফুলতলা উপজেলা সার্ভেয়ারস এ্যাসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বাষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্নাসী বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ জি এম আফছার উদ্দিন, সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ ফরহাদ হোসেন মোড়ল, বিশেষ আতিথি হিসাবে বক্তব্য দেন মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার, অধ্যাপক আব্দুল কাদের খান, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ আতিয়ার রহমান, শেখ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল, এইচ এম রশিদ, শওকাত হোসেন, ইদ্রিস আলী, পুরজয়কির্তনীয়া, শশংক কুমার, হারুনার রশিদ, বিপ্রদাস গোলদার, আঃ হমিদ, হেকমত আলী, প্রমুখ।
জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া(খুলনা) ডুমুরিয়া ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বুধবার সকালে ভান্ডারপাড়া যুব সংঘ ফুটবল মাঠে আনুষ্ঠিনিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। গ্রাম বংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের খেলার দড়ি লাফ,বিস্কুট দোড়, সাতচাড়া, বালিশ যুদ্ধ, মোরগ লড়াই, এক্কাদুক্কা ,তৈলআক্ত বাশে উঠা সহ গ্রামীন খেলাধুলা বিভিন্ন শ্রেনী শিশু,নারী, পুরুষ সহ পেশার মানুষ অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য শেখ শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান খান আলী মুনসুর। বক্তব্য দেন ইউপি সদস্য মোল্যা কবির হোসেন, প্রভাষ মন্ডল, সুধাময় মন্ডল, হাজেরা বেগম, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, শিকিা প্রিতিমনা বিশ্বাস, শিপ্রা ফৌজদার, শিবপদ সরকার, কোবাদ শেখ, আব্দুস সাত্তার সরদার, খান জিয়াউর রহমান, আজিজুর রহমান মোল্যা, আ: গফুর মোড়ল, শামীম ফকির, ফেরদাউস খান, মনোরঞ্জন বিশ্বাস, হাসান ফকির ,খেলা পরিচালনা করেন খান মফিজুর রহমান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
জাহিদুর রহমান বিপ্লব:ডুমুরিয়া(খুলনা) খুলনা তথ্য অফিসের আয়োজনে ডুমুরিয়া তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে কুইচ প্রতিযোগীতা ও আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ- পরিচালক জিনাত আরা আহমেদ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন খুলনা বি এল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, জেলা শিশু সংগঠক আছমা বেগম, পঙ্কজ কান্তি মজুমদার, সুরাইয়া সিদ্দিকা প্রমুখ।
আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া(খুলনা) ডুমুরিয়া উপজেলা চত্তরে আজ মঙ্গলবার থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নারীর মতায়ন ও সমতা প্রতিষ্ঠার ল্েয ৩ দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রসাশনের সহযোগিতায় অনুষ্ঠান মালায় র্যালি, আলোচনা সভা , কুইজ প্রতিযোগিতা ,উপস্থিত বক্তৃতা , সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন পর্বে সাজানো হয়েছে । বিভিন্ন এনজিও , সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহন এবং জনপ্রতিনিধি ও উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন বলে মেলার আয়োজক খুলনা বিভাগীয় তথ্য অফিসের উপÑ পরিচালক জিনাত আরা আহমেদ সূএে এ তথ্য জানা গেছে।
আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা-ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আলোচিত দারোগা আমজাদ হোসনের বিরুদ্ধে শাহপুর গ্রামের একটি মৎস্য ঘেরের জমি দখল সংক্রান্ত দু’পরে মারামারি ঘটনার মামলায় প্রভাবিত হয়ে আদালতের নির্দেশ অমান্যকারিদের পে চার্জশীট দিয়ে একটি নিরীহ পরিবারকে যড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর কাজে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও অনুসন্ধানে জানাযায়; ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের শহিদুল ইসলামের সাথে একই এলাকার মহসীন গাজীর শাহপুর মৌজায় ১৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যাহা নিয়ে খুলনার দেওয়ানী আদালতে একটি বাটোয়ারা মামলা বিচারাধীন। এ বিষয়ে শহিদুল ইসলাম ডুমুরিয়া থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আমজাদ হোসেন দু’প নিয়ে দরবার বসান। এস আই আমজাদ কাগজপত্র না দেখেই ডুমুরিয়া সদরে মতাসীন দলের এক পাতি নেতার তদবীরে তিনি শহিদুল ইসলামকে ঘের ছেড়ে দিতে বলেন। তখন শহিদুল বিষয়টি নিয়ে উর্ধ্বতন পুলিশকর্তার স্বরণাপন্ন হলে এস আই আমজাদ তাতে প্তি হন এবং সুযোগমত শহিদুলকে দেখে নেবারও হুমকি দেন। একপর্যায়ে প্রতিপ মহসীন গাজী ওই ঘের দখলের পায়তারা করতে থাকলে নিরুপায় শহিদুল ইসলাম গত ৭ জুলাই বিজ্ঞ আদালতে প্রতিকার চেয়ে ১৪৪/১৪৫ ধারা ফৌঃ কাঃ বিধিতে একটি মামলা করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে থানা পুলিশ পদ্বয়কে স্ব স্ব অবস্থানে থেকে শান্তি শৃংখলা বজার রাখার নোটিশ দেন। কিন্তু বিজ্ঞ আদালতের এ আদেশ অমান্য করে মহসীন গাজী ভাড়াটিয়া লোকজন নিয়ে ১৩ জুলাই সকালে ঐ ঘের দখলের জন্য ভেড়ি বাঁধ কাটতে শুরু করেন। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ এসে ঘের কাটা বন্ধসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায়ও শহিদুল আদালতে মামলা করেন।
গত ৩১ আগষ্ট মহাসিন গাজী ও তার লোকজন ওই ঘের আবারও দখলে নেয়ার চেষ্টা করতে থাকলে সকালে শহিদুল ইসলাম রঘুনাথপুর ক্যাম্পে হাজির হন। তখন ক্যাম্প ইনচার্জ এস আই আমজাদ হোসেন শহিদুলকে ধমক দিয়ে বলেন; নির্লজ্জের মত কেন ক্যাম্পে এসেছেন? আমি আপনার জন্য ফোর্স নিয়ে বসে আছি নাকি ? এবার আসলে জেলে ঢুকিয়ে দেব। এভাবে দেড় ঘন্টা ক্যাম্পে বসিয়ে রাখেন। সুযোগে প্রতিপরে লোকেরা বাঁশের খুটি পুঁতে ঘের দখলের কাজটি করতে থাকে। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ক্যাম্পের টু আইসি মতিয়ার রহমান ঘটনা স্থলে এসে দখল চেষ্টাকারিদের নিবৃত করে চলে আসেন। শহিদুল ইসলাম পুলিশের সাথে এসে শাহপুর বাজারে অবস্থান করেন। পরে শহিদুলের পরিবারের লোকজন ঐ বাঁশ খুটি উঠিয়ে ফেলেন। খবর পেয়ে প্রতিপ মহসীন গাজীর লোকজন দা, শাবল ও লাঠি নিয়ে শহিদুলের ভাই শরিফুল ইসলাম (৩৮) ুশামসুর রহমান (৭৫), সিরাজুল ইসলাম (৩৫), ইজাহারুল ইসলাম (৩২), মনিরুল ইসলাম (২৮),আবুল কাশেম (১৮) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সংঘর্ষের একপর্যায়ে অপরপরে আলেয়া বেগম (৩৮), ইয়াসিন বেগম (৩০), হাফিজুর রহমান (৩০) ও শাহিন গাজী (২৫) আহত হয়। ঘটনায় ডুমুরিয়ায় থানায় দু’প পৃথক দুটি মারামারি মামলা দায়ের করেন। মামলা দুটি তদন্ত করেছেন ওই বিতর্কিত দারোগা আমজাদ হোসেন। তদন্তে তিনি মূল ঘটনাকে আঁড়াল করে আদালতের আদেশ অমান্যকারিদের পে চার্জশীট প্রদান করে র্নিলজ্জ ভূমিকা নিয়েছেন। এ প্রসঙ্গে শহিদুল ইসলাম বলেন; আমাদের মামলার চার্জশীটটি এস আই আমজাদ হোসেন সম্পূর্ণ পপাতমূলকভাবে দিয়েছেন। আমি প্রতিকার চেয়ে ১৪৪/১৪৫ ধারা ফৌঃ কাঃ বিধিতে আদালতে একটি মামলা করলেও চার্জশীটে তা উল্লেখ করেননি। আসামিরা ঘটনার দিনসহ একাধিকবার জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলেও তা চার্জশীটে লেখেননি। বরং আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তিনি ফাঁসানোর চেষ্টা করেছেন।
এ প্রসঙ্গে তদন্তকারি কর্মকর্তা এস আই আমজাদ হোসেন বলেন; যেহেতু মারামারির ঘটনা সেহেতু ১৪৪/১৪৫ ধারা ফৌঃ কাঃ বিধির মামলার কথা উল্লেখ করার প্রয়োজন হয়নি। এক প্রশ্নে জবাবে তিনি আরও বলেন; শহিদুল ঘটনাস্থলে ছিলনা ঠিকই কিন্তু রোস্তম আলীদেরও কয়েকজন ঘটনাস্থলে ছিলনা, আমি তাদের বাদ দিইনি। মূলত মামলার বাদির বিপে চার্জশীট দেয়ার কোন সুযোগ নেই। এতে দু’পরেই শাস্তি হবে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন; মরামারির মামলায় দখলের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন হয় না। তাছাড়া বিষয়টি আমি দেখছি।
আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা-ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত ২ গাঁজাসেবী’র কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান গতকাল সোমবার সকালে এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা’র মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর ধনঞ্জয় দেবনাথের নেতৃত্বে একটি টিম গতকাল সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মনিন্দ্র সরকারের পুত্র বিবেক সরকার (৩৬) ও মৃত অতুল মন্ডলের পুত্র অরুণ মন্ডল (৫১) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা নগদ জরিমানা ধার্য করে আদায় করেন এবং মোচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
জাহিদুর রহমান বিপ্বলব,ডুমুরিয়া, খুলনা: জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা বলেছেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি খেলাধূলাকে আধুনিকায়নের জন্য দেশের প্রত্যেকটি উপজেলায় একটি ষ্টেডিয়াম নির্মানের চিন্তা সহ খেলাধুলার সামগ্রী ও উন্নত মানের খেলোয়ার তৈরীর জন্য গ্রাম অঞ্চল থেকে বয়স ভিত্তিক খেলোয়ার তৈরীর জন্য নিরালশ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন সমাজ থেকে অবক্ষয় দূর করন মানুষকে চেনা ও জানা ও সমাজ পরিবর্তন মানুষের মনে প্রশান্তির প্রলব সৃষ্টি করতে পারে গ্রামীন খেলাধুলা। তিনি গতকাল সোমবার বিকেলে হাসানপুর সমাজ কল্যান আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, আ’লীগ নেতা মোকলেসুর রহমান বাবলু, অধ্যক্ষ নুর উদ্দিন আল মাসুদ, সরদার আবু সালেহ, কেশবপুর গৌরিঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আবু হানিফ, শেখ নাজিবুর রহমান, আসফার হোসেন জোয়াদ্দার, তহিদুল ইসলাম, জি এম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, খান ইমরান কবির, গোবিন্দ ঘোষ, শেখ সওকত হোসেন, আমজাদ হোসেন ফকির, এম এম ইমরান হোসেন, কাজী আ: মজিদ, ছাত্র নেতা মেহেদী হাসান রাজা, কবিরুল ইসলাম, লিটন, পমুখ। খেলায় হাসানপুর একাদশ ও সজিব গৌরিঘোনা একাদশের মধ্যকার খেলায় ৩-০ গোলে হাসান পুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সজিব গৌরিঘোনা একাদশ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ফ্রিজ, এবং রানার্স আপ দলকে একটি রঙিন টেলিভিশন তুলে দেন।

